مشكلة الجن
জিন সংক্রান্ত সমস্যা
জিনের আছর বা possession, জিনের করা জাদু, জিনের ওয়াসওয়াসা ও অন্যান্য জিন-সংক্রান্ত সমস্যার রুকইয়াহ শারইয়্যাহ সেবা। কুরআন ও সুন্নাহর আলোকে বিশেষজ্ঞ রাকীর তত্ত্বাবধানে সেবা করা হয়।
وَأَنَّهُ كَانَ رِجَالٌ مِّنَ الْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ
"আর কিছু মানুষ কিছু জিনের আশ্রয় নিত, ফলে তারা জিনদের অহংকার আরও বাড়িয়ে দিত।"
সূরা আল-জিন: ৬
কী ধরনের সমস্যায় সেবা করি
লক্ষণসমূহ
- হঠাৎ অস্বাভাবিক আচরণ
- ঘুমের মধ্যে চিৎকার করা বা কান্না করে ঘুম ভাঙ্গা
- নামাজ-কুরআনে অসহ্য অনুভূতি
- অদৃশ্য কিছু দেখা বা শোনা
- মাথাব্যথা ও শরীরের ব্যথা
- অজানা কারণে ভয় পাওয়া
- একাকিত্ব ভাল লাগা
- সকালে ঘুম থেকে উঠলেই শরীরে ব্যথা, ভার বা ক্লান্তি অনুভব হওয়া
- মাঝে মধ্যে শরীরের এক বা একাধিক অঙ্গ নিজের নিয়ন্ত্রণে না থাকা
সেবা পদ্ধতি
আমরা কুরআন ও সহিহ সুন্নাহর নির্দেশনার আলোকে রুকইয়াহ সেবা প্রদান করি। প্রতিটি ব্যক্তির সমস্যা ও পরিস্থিতি গুরুত্বসহকারে শুনে প্রয়োজন অনুযায়ী পরামর্শ ও রুকইয়াহ সেশন পরিচালনা করা হয়। আমাদের সেবায় কোনো তাবিজ, কুফরি-শিরকি পদ্ধতি, জিনের সঙ্গে যোগাযোগ, গণনা বা অজানা মন্ত্রের ব্যবহার করা হয় না। সেবাগ্রহীতাকে প্রয়োজনীয় আমল, দোয়া ও শরিয়াহসম্মত করণীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়, যাতে তিনি নিজেও নিয়মিতভাবে তা অনুসরণ করতে পারেন। আমাদের লক্ষ্য- শরিয়াহসম্মত পদ্ধতিতে সেবা প্রদান এবং মানুষকে আল্লাহর ওপর তাওয়াক্কুল ও সঠিক আমলের দিকে উৎসাহিত করা।
⚠️ গুরুত্বপূর্ণ
সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সুস্থতা আল্লাহই দিবেন। আমরা সম্পূর্ণ কুরআন ও সুন্নাহ ভিত্তিক রুকইয়াহ শারইয়্যাহ সেবা প্রদান করি। কোনো তাবিজ, কবজ বা শিরকী কাজ করা হয় না।