مشكلات الزواج
বৈবাহিক সমস্যা
দাম্পত্য কলহ, স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি ও বিচ্ছেদের জাদু থেকে মুক্তির রুকইয়াহ শারইয়্যাহ সেবা। সুখী পারিবারিক জীবনের জন্য ইসলামিক সমাধান।
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا
"আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও।"
সূরা আর-রূম: ২১
কী ধরনের সমস্যায় সেবা করি
লক্ষণসমূহ
- হঠাৎ স্বামী/স্ত্রীর প্রতি বিরাগ
- পরিবারের সদস্যদের সাথে বিবাদ
- বিবাহ ভেঙে যাওয়ার আশঙ্কা
- সংসারে শান্তি না থাকা
- বারবার ঝগড়া ও অভিযোগ
- যৌন অনিচ্ছা বা সমস্যা
সেবা পদ্ধতি
আমরা কুরআন ও সহিহ সুন্নাহর নির্দেশনার আলোকে রুকইয়াহ সেবা প্রদান করি। প্রতিটি ব্যক্তির সমস্যা ও পরিস্থিতি গুরুত্বসহকারে শুনে প্রয়োজন অনুযায়ী পরামর্শ ও রুকইয়াহ সেশন পরিচালনা করা হয়। আমাদের সেবায় কোনো তাবিজ, কুফরি-শিরকি পদ্ধতি, জিনের সঙ্গে যোগাযোগ, গণনা বা অজানা মন্ত্রের ব্যবহার করা হয় না। সেবাগ্রহীতাকে প্রয়োজনীয় আমল, দোয়া ও শরিয়াহসম্মত করণীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়, যাতে তিনি নিজেও নিয়মিতভাবে তা অনুসরণ করতে পারেন। আমাদের লক্ষ্য- শরিয়াহসম্মত পদ্ধতিতে সেবা প্রদান এবং মানুষকে আল্লাহর ওপর তাওয়াক্কুল ও সঠিক আমলের দিকে উৎসাহিত করা।
⚠️ গুরুত্বপূর্ণ
সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সুস্থতা আল্লাহই দিবেন। আমরা সম্পূর্ণ কুরআন ও সুন্নাহ ভিত্তিক রুকইয়াহ শারইয়্যাহ সেবা প্রদান করি। কোনো তাবিজ, কবজ বা শিরকী কাজ করা হয় না।