সব সেবা
🔮

رقية السحر

জাদু মুক্তি (সিহর)

সর্বপ্রকার জাদু থেকে মুক্তির জন্য রুকইয়াহ শারইয়্যাহ সেবা। জাদু (সিহর) কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত বাস্তবতা এবং এর সেবা কুরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে সম্ভব।

وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا ۖ إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ

"আর তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো, তারা যা বানিয়েছে তা গিলে ফেলবে। তারা যা বানিয়েছে তা তো জাদুকরের কৌশল মাত্র।"

সূরা ত্বা-হা: ৬৯

কী ধরনের সমস্যায় সেবা করি

বিবাহ বিচ্ছেদের জাদু (তাফরীক)
রোগ সৃষ্টিকারী জাদু
ব্যবসায়িক ক্ষতির জাদু
মেধা নষ্ট করার জাদু
মুহাব্বত (ভালোবাসার) জাদু
চলন্ত জাদু (সাইরে)

লক্ষণসমূহ

  • অকারণ দাম্পত্য কলহ ও বিচ্ছিন্নতা
  • ব্যবসা বা কাজে অব্যাহত ক্ষতি
  • অজানা শারীরিক ও মানষিক অসুস্থতা
  • স্বামী/স্ত্রীর প্রতি হঠাৎ অনীহা
  • স্বপ্নে সাপ বা ভয়ঙ্কর দৃশ্য
  • স্মৃতিশক্তি কমে যাওয়া
  • অকারণে পেটে ব্যথা অনুভব করা
  • শরীরের এক বা একাধিক অঙ্গের অচলতা
  • এক বা একাধিক ঈন্দ্রীয় ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া
  • হঠাৎ খাবারের রুচী নষ্ট হয়ে যাওয়া

সেবা পদ্ধতি

আমরা কুরআন ও সহিহ সুন্নাহর নির্দেশনার আলোকে রুকইয়াহ সেবা প্রদান করি। প্রতিটি ব্যক্তির সমস্যা ও পরিস্থিতি গুরুত্বসহকারে শুনে প্রয়োজন অনুযায়ী পরামর্শ ও রুকইয়াহ সেশন পরিচালনা করা হয়। আমাদের সেবায় কোনো তাবিজ, কুফরি-শিরকি পদ্ধতি, জিনের সঙ্গে যোগাযোগ, গণনা বা অজানা মন্ত্রের ব্যবহার করা হয় না। সেবাগ্রহীতাকে প্রয়োজনীয় আমল, দোয়া ও শরিয়াহসম্মত করণীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়, যাতে তিনি নিজেও নিয়মিতভাবে তা অনুসরণ করতে পারেন। আমাদের লক্ষ্য- শরিয়াহসম্মত পদ্ধতিতে সেবা প্রদান এবং মানুষকে আল্লাহর ওপর তাওয়াক্কুল ও সঠিক আমলের দিকে উৎসাহিত করা।

⚠️ গুরুত্বপূর্ণ

সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সুস্থতা আল্লাহই দিবেন। আমরা সম্পূর্ণ কুরআন ও সুন্নাহ ভিত্তিক রুকইয়াহ শারইয়্যাহ সেবা প্রদান করি। কোনো তাবিজ, কবজ বা শিরকী কাজ করা হয় না।