রুকইয়াহইসলামিক চিকিৎসা

রুকইয়াহ শারইয়্যাহ কী এবং কেন করবেন?

২০২৪-০১-১৫পড়তে ৫ মিনিট

রুকইয়াহ শারইয়্যাহ (الرقية الشرعية) হলো কুরআনের আয়াত, আল্লাহর নাম-সিফাত এবং নবী ﷺ থেকে প্রমাণিত দুআর মাধ্যমে আল্লাহর কাছে শেফা চাওয়া। এটি সম্পূর্ণ শিরকমুক্ত ও ইসলাম সমর্থিত পদ্ধতি।

কুরআনে রুকইয়াহর প্রমাণ:

আল্লাহ তাআলা বলেন: "আর আমি কুরআনে এমন কিছু নাযিল করি যা মুমিনদের জন্য রোগের নিরাময় ও রহমত।" (সূরা বনী ইসরাঈল: ৮২)

হাদিসে রুকইয়াহর প্রমাণ:

রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "যতক্ষণ শিরক না থাকবে ততক্ষণ রুকইয়াহতে কোনো সমস্যা নেই।" (মুসলিম)

রুকইয়াহ কোন কোন রোগে কার্যকর:

  • জিনের আছর ও possession
  • জাদু (সিহর)
  • বদনজর (আইনুল হাসাদ)
  • মানসিক অসুস্থতা যা আধ্যাত্মিক কারণে হয়
  • বিভিন্ন শারীরিক রোগ

গুরুত্বপূর্ণ: রুকইয়াহ ডাক্তারি চিকিৎসার বিকল্প নয়। উভয় চিকিৎসা একসাথে নেওয়া যায়।

শেয়ার করুন:WhatsAppFacebook

সম্পর্কিত আর্টিকেল

সমস্যায় আছেন?

আজই অ্যাপয়েন্টমেন্ট নিন বা আমাদের সাথে যোগাযোগ করুন।